বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’

ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাটের ডিসিপি হাই স্কুলের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সহশিক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিচ্ছেন তিনি।

বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজখবর রাখছেন সভাপতি নাজিম উদ্দীন শামসু।

তাঁর এসব উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ভবিষ্যতে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com