মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জে একটি প্রতিবাদ মিছিলের প্রস্তুতিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগষ্ট) বিকেলে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ চত্বর থেকে তাদের আটক করা হয়।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক  এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক বাকি দুইজন হলেন— হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মির্জা সুমন ও রাকিব।

স্থানীয়রা জানান, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্রছাত্রী’র ব্যানারে মিছিলটির আয়োজন করা হয়েছিল। বিকেল থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ কোর্ট মসজিদ চত্বরে জড়ো হতে শুরু করেন। পরে মিছিল বের করা প্রস্তুতিকালে তিনজনকে আটক করে পুলিশ।

ওসি জাহিদুল হক বলেন, বিক্ষোভের মধ্যে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনজনকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com