বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের ঐতিহ্যবাহী হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ূব আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু শ্যামল দেব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিনের সুযোগ্য সন্তান মোঃ নাজিম উদ্দিন সামসু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাকটর মোঃ আব্দুস সামাদ, নামজা আক্তার চৌধুরী, সমাজসেবক মোঃ আলাউদ্দিন ও মোঃ আলী হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য বলাই কর, চুনারুঘাট পৌর মহিলা দলের আহ্বায়ক সেলিনা আক্তার এবং সমাজসেবক আক্তার সাজু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাজিম উদ্দিন সামসু বলেন, প্রধান শিক্ষক আইয়ূব আলী একজন দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের লেখাপড়াসহ সার্বিক কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর অবসরজীবন সুন্দর ও আনন্দময় হোক—এ কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক আইয়ূব আলীর দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধিময় অবসরজীবন কামনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com