শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টা ৫৫ মিনিটে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চণ্ডিছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চণ্ডিছড়া চা-বাগানের বাসিন্দা সানি রাওতিয়া (২৪), পরশ মুন্ডা (২৮), জয় তাঁতী (২২) ও সঞ্জিত র‌্যালি (২৪)।

সিলেট এসআরবি-৯-এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চণ্ডিছড়া চা-বাগান এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়।

পরে তাঁদের হেফাজতে থাকা চারটি পাটের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁদের এবং জব্দ করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com