রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুমতি ছাড়াই মেলার আয়োজন, ১৩ ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে খুশি বেকারিকে জরিমানা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! ওমানের মাসকাটে ১৬ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের রিফাত, সন্তানের অপেক্ষায় কাঁদছেন মা

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানসহ দেউন্দি কোম্পানির চারটি চা বাগানে টানা ছয় দিন ধরে কাজ বন্ধ রয়েছে। বাগানগুলো হলো—নোয়াপাড়া, লালচান, দেউন্দি ও মৌলভীবাজারের মিরতিংগা চা বাগান। একই সঙ্গে এসব বাগানের তিনটি ফাঁড়ি বাগান গিলানি, কাপাই ও রঘুনন্দনেও কাজ বন্ধ রয়েছে।

সাড়ে চার হাজার শ্রমিকের বকেয়া মজুরি, রেশনসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় বাগানগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতির নিরসন ও শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে রোববার (১ নভেম্বর) সকালে হবিগঞ্জে মানববন্ধন করেন চা শ্রমিকরা। পরে তাঁরা হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

নোয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতা খেলু নায়েক বলেন, স্মারকলিপিতে শ্রমিকদের চার সপ্তাহের সাপ্তাহিক মজুরি বকেয়া থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শ্রমিকপ্রতি প্রায় চার হাজার টাকা করে এরিয়ার বিল বকেয়া রয়েছে। প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা হলেও শ্রমিকদের হিসাবে তা দেওয়া হচ্ছে না। বাগানগুলোতে চিকিৎসা, আবাসন ও বিশুদ্ধ পানীয় জলের সংকট রয়েছে। বাগান কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। শ্রমিকদের এসব ন্যায্য দাবি আদায়ে বাধ্য হয়েই তাঁরা কাজে যাওয়া বন্ধ করেছেন।

বাগান সভাপতি কমেড নায়েক বলেন, জেলা প্রশাসক তাঁদের স্মারকলিপি গ্রহণ করেছেন। কয়েক দিনের মধ্যে বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

দেউন্দি কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রিয়াজ রহমান জানান, শ্রমিকরা বর্তমানে কাজ থেকে বিরত রয়েছেন। অর্থের সংস্থান করতে তাঁরা চেষ্টা করছেন। টাকা পাওয়া গেলে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করা হবে। বছরের পর বছর লোকসানের কারণে বাগানগুলো বর্তমানে বড় ধরনের আর্থিক সংকটে রয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে আলোচনা করে বাগানগুলোর সমস্যা সমাধানে প্রশাসন কাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com