শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাটে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরী সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের নিয়ে এ দিকনির্দেশনামূলক সভা করেন।
সভায় আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরী ভোটগ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেন।
সভায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।