রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : কমলগঞ্জে বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে ইকরাম উদ্দিন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) সকালে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুলছাত্র উপজেলার মধ্যভাগ গ্রামের শফিকুর রহমানের ছেলে ও স্থানীয় এমএ ওহাব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যভাগ এলাকায় শনিবার সকালে দোকানে যাওয়ার পথে ব্যাটমিন্টন খেলার জন্য মাঠের মধ্যে নেয়া বৈদ্যুতিক লাইনের তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ইকরাম নিহত হয়। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ থানার এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ইকরামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পরই বুঝা যাবে আসল ঘটনা কি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com