রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

লাখাইয়ে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

তারেক রহমান, (হবিগঞ্জ) : হবিগঞ্জের লাখাইয়ে কৃষি জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের কমপক্ষে ২০জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলা হোসেনপুর গ্রামে।

আহত সুত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর গ্রামের আজদু মিয়া ও তারই প্রতিবেশী ছায়েদ মিয়ার মধ্যে পানি সেচ নিয়ে এ সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ বাক বিখন্ডতার এক পর্যায়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেলে ছায়েদ মিয়া (৫০), আজদু মিয়া(৪৫), ফেরদৌস মিয়া (১২), ইছা মিয়া (৪০), নানু মিয়া (৪০), মন্নান (২৫), মানিক (৩৫), হেলাল (২৫), ছালেক (১৬), মালেক (৩০), তাজু (৪৫), সবুর (৪৫) সহ অন্যান্যদের গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।
 

এ ব্যাপারে লাখাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নিরাপত্তা রক্ষার্থে পুলিশ মোতায়ন করা হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com