রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ট্রাফিক পুলিশকে পেটানো সেই সরকারি কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সেই সরকারি কর্মকর্তা তানজিল আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. আলীর দায়ের করা মামলায় তানজিল আহমদকে আটক করা হয়। তানজিল সুনামগঞ্জ জেলা পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, শনিবার (২৬ জানুয়ারি) দিনগত রাতে লাঞ্ছিত ট্রাফিক কনস্টেবল আলী বাদী হয়ে সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলায় তানজিলকে একমাত্র আসামি করা হয়।

এর আগে, শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে নগরের চৌহাট্টা পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল আলী সরকারি কর্মকর্তা তানজিলের মোটরসাইকেলটি থামাতে সংকেত দেন। উল্টো রাস্তায় আসায় তাকে থামার সংকেত দেওয়া হয়।কিন্তু সংকেত অমান্য করে যাওয়ার চেষ্টা করলে এগিয়ে গিয়ে মোটরসাইকেলের গতিরোধ করেন ট্রাফিক কনস্টেবল। তাতেই বাধ সাধেন তানজিল। তিনি মোটরসাইকেল থামিয়ে ট্রাফিক সদস্যের হাতের লাঠি কেড়ে নিয়ে তাকে বেধড়ক পেটান। এক পর্যায়ে উপস্থিত স্থানীয় জনতা এগিয়ে এসে তানজিলকে নিবৃত করেন। পরে চৌহাট্টা পয়েন্টে থাকা ট্রাফিকের অন্য সদস্যরাও এগিয়ে এসে ওই কর্মকর্তাকে আটক করেন এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে কোতোয়ালি থানায় নিয়ে যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com