রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল

ভাষার মাসকে বরণ করে নিতে শহরে বর্ণমালার মিছিল।

নিজস্ব প্রতিবেদক : ‘এসো, ছিনিয়ে নি আমার স্বাধীনতা, কথা বলবার স্বাধীনতা, অক্ষরের ডান পাশে অক্ষর বসিয়ে শব্দগুলো তৈরি করবার স্বাধীনতা’। কবিতার চরণখানি স্মরণ করিয়ে দেয়- ‘এইতো আমার মায়ের ভাষা’। যে ভাষার জন্য জীবন দিয়েছেন- সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর।

লাল-সবুজের পতাকা আর হাতে হাতে সুশোভিত ‘অ, আ, ক, খ’ বর্ণমালা মিছিল নিয়ে দিনটিকে বরাবরের মতো স্মরণ করে রাখলো সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) ভাষার মাসকে বরণ করে নিতে মিছিল বের হয় শহরে। ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!’ কালজীয় সেই ভাষার গানের তালে যেন রাজপথে আবার ফুটে উঠেছে ৫২’র ভাষা আন্দোলনের সেইদিনের প্রতিচ্ছবি।

এদিন সকাল ১০টায় সিলেট জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা সঙ্গীত ও নৃত্যের মধ্যদিয়ে শেষ হয়।

এছাড়া ভাষা দিবস উপলক্ষে শহরের বিভিন্ন সড়কের পাশে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ৫২’র ভাষা আন্দোলনের সেই দিনগুলো।

প্রতিবছর ভাষাসৈনিক অধ্যাপক মো. আব্দুল আজিজ বর্ণমালার মিছিলের শুভ সূচনা করলেও এবার তিনি অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

মিছিলে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক সংগঠক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ, ব্যারিস্টার আরশ আলী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, আবৃতি সংগঠন উর্বশির প্রধান আবৃত্তিকার মোকাদ্দেছ বাবুল, মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সর্বানী অর্জুন, নাট্য পরিষদের অরিন্যম দত্ত, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, প্রভাষক প্রাণব কান্তি দেব প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com