মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

জাতীয় গ্রিডে যোগ হলো আরো ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

তরফ নিউজ ডেস্ক : ১ হাজার ৬২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন ৬টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের এ ছয়টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০ হাজার ৮৫৪ মেগাওয়াট। নতুন ৬টি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করায় জাতীয় গ্রিডে যোগ হলো ১ হাজার ৬২ মেগাওয়াট।

নবনির্মিত এসব বিদ্যুৎকেন্দ্রের মধ্যে রয়েছে—ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, চাঁদপুর ২০০, আশুগঞ্জ ১৫০, রুপসা ১০৫, সিরাজগঞ্জ ২৮২ এবং জুলদা, চট্টগ্রাম ১০০ মেগাওয়াট  বিদ্যুৎকেন্দ্র ।

একই অনুষ্ঠান থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ ও ইন্টারনেট সরবরাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এছাড়া জাতীয় গ্রিডে সংযুক্ত নয়টি গ্রিড উপকেন্দ্র ও ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা।

তথ্য সূত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com