রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নিউজিল্যান্ডের একটি গ্রামকে ছেড়ে দেয়া হলো ‘সৃষ্টিকর্তার হাতে’

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের একটি গ্রামের সকল লোকজনকে শনিবার সরিয়ে নেয়া হয়েছে। গ্রামটির ঘরবাড়িগুলো ভয়াবহ দাবানলের হুমকির মুখে পড়ায় সেখানে বসবাস করা তিন হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

দমকল বাহিনীর কর্মীরা জানান, তারা এমন ভয়াবহ পরিস্থিতিতে গ্রাম রক্ষার বিষয়টি ‘সৃষ্টিকর্তার হাতে’ ছেড়ে দিয়েছেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, দাবানল ছড়িয়ে পড়ার কারণে ওয়েকফিল্ড শহর জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলটি ভয়ঙ্কররূপ ধারণ করে গ্রামাঞ্চল নেলসনের দিকে ধেয়ে আসছে।

মঙ্গলবার গ্রামাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় সেখানে প্রায় ২ হাজার ১শ’ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

আঞ্চলিক পুলিশ কমান্ডার জানি হোপার জানান, নির্দেশনা অনুযায়ী তারা সফলভাবে ওয়েকফিল্ড থেকে সকল লোকজনকে সরিয়ে নিয়েছে। এদিকে দমকল বাহিনীর প্রধান জন সুটন জানান, রোববার দাবানলটি ভয়াবহরূপ ধারণ করতে পারে।

তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কালকের ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com