রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটের নয়াসড়ক এখন থেকে ‘মাদানী চত্বর’

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের ঐতিহ্যবাহী নয়াসড়ক পয়েন্টের নতুন নামকরণ করে মাদানী চত্বর রাখা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এই পয়েন্টে ‘আল্লাহু’ লিখিত নান্দনিক মিনার স্থাপন করে নতুন নামকরণ করা হয়।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ‘মাদানী চত্বরে’ স্থাপিত মিনারের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, ভারতের বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সাবেক সদরুল মুদাররিসিন, আওলাদে রাসুল (সা.), উপমহাদেশের প্রখ্যাত আলেম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানীর (রহ.) স্মৃতি ধরে রাখতে নয়া সড়ককে ‘মাদানী চত্বর’ করা হয়েছে। নগরীর নয়াসড়ক পয়েন্ট এখন থেকে মাদানী চত্বর হিসেবে পরিচিতি পাবে।

মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন, সিলেটের ইসলামী মূল্যবোধ বিকাশের ইতিহাসে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা হুসাইন আহমদ মাদানীর নাম এখনো ঘরে ঘরে। তিনি বলেন, উপমহাদেশের এই ধর্মীয় ব্যক্তিত্বের সঙ্গে নয়াসড়ক জামে মসজিদের অনেকদিনের স্মৃতি বিজড়িত।

তিনি বলেন, ১৯২২ সাল থেকে তিনি সিলেটের সঙ্গে সম্পর্কিত হন। প্রথম দিকে একটানা তিন বছর অবস্থান করেন। পরে ১৯৪৭ পূর্ববর্তী সময়ে প্রতিবছর রমজান মাসে সিলেট আসতেন। তার কেন্দ্র ছিল ঐতিহাসিক নয়াসড়ক জামে মসজিদ। আজও এই প্রখ্যাত আলেমের স্মৃতি সিলেট নগরীতে সজীব রয়েছে। আমরা সকলের পবিত্র আবেগের প্রতি সম্মান পোষণ করি। তাই তাঁর স্মৃতি সংরক্ষণের জন্যই নয়াসড়ক পয়েন্টকে ‘মাদানী চত্বর’ নামে নামকরণ করা হয়েছে।

উদ্বোধনকালে মেয়রের সঙ্গে ছিলেন মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর ছেলে মাওলানা সৈয়দ আসজাদ মাদানী (দা.বা)। এর আগে নয়াসড়ক জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন তিনি। এতে তিনি দেশবাসী ও সমগ্র বিশ্বের মুসলিমদের জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

এছাড়াও সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও নয়াসড়কসহ সিলেটের ধর্মপ্রাণ মুসল্লি, উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com