রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শায়েস্তাগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে ফার্মেসী, রেষ্টুরেন্টসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রি ও ঔষুধের গায়ে মূল্য না থাকার অপরাধে তালুকদার ফার্মেসিকে ১ হাজার টাকা, পচাবাসি খাবার বিক্রির অপরাধে আল মদিনা রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা এবং কোমল পানীয়তে মেয়াদ না থাকায় ইএল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন শায়েস্তাগঞ্জ থানার এস আই মনিরুজ্জামানসহ থানা পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com