রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারের এলাকায় অজ্ঞাত মোটরসাইকেলের চাপায় জামিল মিয়া (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় এঘটনা ঘটে।

নিহত জামিল মিয়া (৪) বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের জিয়াউল হকের পুত্র ।

পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় হবিগঞ্জগামী একটি মোটরসাইকেল নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে শিশু জামিল মিয়া (৪) দৌড়ে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশু জামিল ঘটনান্থলেই মৃত্যু বরণ করে। এসময় ঘাতক মোটরসাইকেল আরোহীরা সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু জামিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই জামিলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com