মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কাদেরকে নিয়ে অ্যাম্বুলেন্স পৌঁছেছে বিমানবন্দরে

তরফ নিউজ ডেস্ক : গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য তাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে একটি অ্যাম্বুলেন্স।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আগের দিন থেকে অপেক্ষায় থাকা এয়ার অ্যাম্বুলেন্সে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজোবেথ হাসপাতালে।

ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠী সোমবার ঢাকায় এসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তার সঙ্গে কথা বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত জানান।

সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে বঙ্গবন্ধূ মেডিকেলের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, “এখন সবাই রেডি আছি। সিঙ্গাপুরের টিমের উপর নির্ভর করছে কখন সেখানে যাবেন। যত দ্রুত সম্ভব তাকে নিয়ে যাওয়া হবে।”


এর আধা ঘণ্টার মাথায় করোনারি কেয়ার ইউনিটের সুবিধা সম্বলিত একটি অ্যাম্বুলেন্স ওবায়দুল কাদেরকে নিয়ে পুলিশি পাহারায় বিমানবন্দরের পথে রওনা হয়। আগেই পুরো রাস্তা খালি করে দেওয়ায় বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে পৌঁছাতে সময় লাগে মাত্র ২০ মিনিট।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজোবেথ হাসপাতালের যে চিকিৎসক দলটি রোববার এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকায় এসেছিলেন, তারাও একইসঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল থেকে বিমানবন্দরে পৌঁছান। দুজন চিকিৎসক, একজন নার্স ও একজন টেকনিশিয়ান রয়েছেন এই দলে।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবকিছু প্রস্তুত। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হয়ে যাবে।”

বিস্তারিত আসছে

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com