রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

কেরানীগঞ্জে নির্মাধীন কালভার্টের মাটি ধসে নিহত ২

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন একটি কালভার্টের মাটি ধসে আওয়ালিয়া (২৮) ও মশিউর মিয়া (৩৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আমিনুর রহমান (৪২), আরিফ হোসেন (৩০) এবং আব্দুল মজিদ (৩৪) নামে অপর তিন শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় রোহিতপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সরকারদলীয় কয়েকজন নেতার তত্ত্বাবধানে ধর্মশুরে একটি কালভার্টের নির্মাণ কাজ চলছিল। সকালে ৭/৮ জন শ্রমিক মাটি কাটার কাজ শুরু করে। এসময় উপর থেকে মাটি ধসে তাদের ওপর পড়ে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই দুই জন মারা যায়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com