রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

কয়েকদিনের মধ্যে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি : চিকিৎসক

তরফ নিউজ ডেস্ক : সিঙ্গাপুুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কয়েকদিনের মধ্যে বাইপাস সার্জারি করা হবে।

আজ দুপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ হাসপাতালে ব্রিফকালে এ কথা জানান।

ডা. ফিলিপের বক্তব্যের আলোকে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা এক ভিডিও বার্তায় বাসসকে জানান, সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী।

ডা. রিজভী বলেন, মেডিকেল বোর্ড জানিয়েছে তার শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। তারা ওবায়দুল কাদেরের কিডনিতে সমস্যা ও ইনফেকশন পেয়েছে। এ সমস্যাগুলো নিয়ন্ত্রণ করার পরে কয়েকদিনের মধ্যে তার বাইপাস সার্জারি করা হবে।

এ সময় ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গতকাল বিএসএমএমইউ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেকে পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। বিকেলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

ডা. রিজভী বলেন, বুধবার দুপুর সাড়ে ১২ টায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন।

তথ্যসূত্র: বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com