রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নবীগঞ্জে ব্যাঙের ছাতার মতো অবৈধ স্থাপনা, মহাসড়কে অটোরিক্সা পার্কিং

মোঃ সুমন আলী খাঁন, নবীগঞ্জ (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে নবীগঞ্জের দেবপাড়া বাজারে ব্যাঙের ছাতার মতো অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। তাছাড়া ফুটপাতে জনসাধারণের চলাচলের পথে বিভিন্ন মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

এসব দখলদারিত্বের কারণে সৃষ্ট যানজটে দুর্ভোগ পোহাতে হয় দূরপাল্লার পরিবহনসহ সাধারণ যাত্রীদের। যার কারণে অনেক সময়ই ঘটে থাকে ছোট-বড় নানান দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে গড়ে উঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করে আসছেন স্থানীয় বাসিন্দাসহ পথচারীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের দেবপাড়া বাজারের দু’পাশেই রয়েছে অবৈধ স্থাপনা। গড়ে উঠেছে টং দোকান, চা স্টল, ফলের দোকান, কাপড়ের দোকানসহ অন্যান্য পণ্য সামগ্রীর অবৈধ স্থাপনা। এছাড়াও মহাসড়কেই অবৈধ ভাবে সিএনজি অটোরিক্সা পার্কিং করছেন চালকরা। যার কারণে রাস্তা বন্ধ হয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানান- মাঝে মাঝে দেখা যায়, প্রশাসনের লোকজন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেন। আবার কিছুদিন পরই রাস্তার পাশে গড়ে ওঠে দোকানপাট। অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে প্রতিদিন বিশেষ করে বিকেল বেলা তীব্র যানজটের সৃষ্টি হয়। যে কারণে স্থানীয় বাসিন্দাসহ পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়দের দাবী- মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক পরিবহন ও জনপদ (সওজ) কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনের লোকজন। এই অভিযান মহাসড়কের দেবপাড়া বাজারে চালিয়ে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করে হউক এবং সেই সাথে মহাসড়কেই অবৈধ ভাবে যাতে সিএনজি পার্কিং করা না হয় তার জন্য উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com