রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজমিরীগঞ্জের পশ্চিমবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। রোববার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে নৌকা মার্কা প্রার্থীর ৩০ থেকে ৪০ জন সমর্থক লাঠি ও রড নিয়ে ঢুকে দুটি কক্ষ থেকে প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেন। তাঁরা ব্যালটও ছিনতাই করে নিয়ে যান। চেয়ারম্যান প্রার্থীর প্রায় ২০০ ব্যালট ছিনতাই করেন তাঁরা। ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। তবে তাঁরা তা পারেননি। এরপর বিজিবি ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মোহিতোষ সূত্রধর বলেন, এখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com