বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সিলেটে বেড়াতে এসে সেনা কর্মকর্তার স্ত্রী ও ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে বেড়াতে এসে নিহত হয়েছেন সেনা কর্মকর্তার স্ত্রী ও এক ছেলে। সড়ক দুর্ঘটনায় তাদের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এতে আরও ২ জন আহত হয়েছেন। হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল।

মঙ্গলবার বেলা ২টার দিকে বিছানাকান্দি থেকে জাফলং যাওয়ার পথে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রামের মোড়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ মিয়া (৬)। ঢাকা সেনানীবাস থেকে তারা সিলেটে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

আহতরা হলেন, সোজা আহমদের পরিবারের সাথে আসা জনৈক আবদুর রশিদের ছেলে মাহিন ও সজিব।

গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল জলিল সিলেটভিউকে জানান, গোয়াইনঘাটের সতিগ্রামের মোড়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমেদের স্ত্রী ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার আরও দুই যাত্রী। হতাহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com