রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

আগুনে পুড়ে গেছে ডিএনসিসি মার্কেটের ২১২ দোকান

তরফ নিউজ ডেস্ক : গুলমানের ডিএনসিসি মার্কেটের আগুনে পুড়েছে ২১২টি দোকান। আর ১৩০ জন মালিকের কয়েক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলাম (অপারেশন) এ তথ্য জানিয়েছেন।
এর আগে আজ ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে পুড়ে যায় মার্কেটের বেশিরভাগ দোকান। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানা যায় নি।
২০১৭ সালের ৩রা জানুয়ারি এই মার্কেট অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়।

তখন কেউ মারা যান নি। তবে তিন শতাধিক দোকান পুড়ে সে সময়। মার্কেটের একাংশ ধসে পড়ে। তাতে কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়।
উল্লেখ্য, এর মাত্র দু’দিন আগে বনানিতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় একশত মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com