রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার ( ১ এপ্রিল) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালুর ছেলে মিলন এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে সেনারুল ইসলাম।

স্থানীয়রা জানায়, সোমবার দিনগত রাত তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান মিলন ও সেনারুল। এ সময় শোভাপুর টেন্ট ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে ভারতীয় ভূখণ্ডেই মিলন ও সেনারুল গুলিবিদ্ধ হন। পরে ওই রাখালের সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে আসলে তারা মারা যান।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার একজন রাখাল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে শিবগঞ্জ উপজেলার ৮ নং মনাকষা ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন  জানান, বিএসএফের গুলিতে মিলন ও সেনারুল নামে দুই রাখাল নিহত হয়েছেন বলে শুনেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com