রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নবীগঞ্জে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাঁই : ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

পুড়ে ছাঁই হয়ে যাওয়া দোকান ঘর

মোঃ সুমন আলী খাঁন ॥ হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ৩টি দোকানে আগুন লেগে প্রায় ২০ লক্ষাধিক টাকার তি সাধিত হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ওসমানী রোডের জে.কে হাই স্কুল মার্কেটে এ অগ্নিকান্ড সংঘটিত হয়। আগুন লাগার মুহূর্তের মধ্যেই ৩টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

 

এ সময় নবীগঞ্জ থানা পয়েন্ট সকালের জন্য ভোর রাতে সিরিয়েল নিতে আসা সিএনজি চালকরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করে। নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামের বাজার ব্যবসায়ী হারুন মিয়ার নিয়ন মোটরস, নিয়ন ইলেক্ট্রিক ও দিব্য এন্টারপ্রাইজ নামের ৩টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয়দের ধারণা: দোকানে থাকা মালামাল প্রায় ১৫ লক্ষ টাকা এবং ৩টি দোকান ঘরে অনুমান প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com