রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শমশেরনগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে নেমে ১ নম্বর লাইন অতিক্রমকালে ঢাকামুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশন অতিক্রমকালে ইঞ্জিনের বাম দিকের বাড়তি রেলিংয়ের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় শমশেরনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জমির আলী (৭০)। জমির আলীর বাড়ি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমির আলী ১ নম্বর লাইন প্রায় অতিক্রম করেছেন—এমন সময় দ্রুত গতিতে পারাবত ট্রেনটি এলাকা অতিক্রম করায় তিনি সরে যাওয়ার সময় পাননি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, ঘটনার পরপরই নিহতের স্বজনেরা লাশটি বাড়ি নিয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com