রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। তারা হলেন- কামাল হোসেন (৪০) ও সামিরা (১৬)। গতরাতে যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানটি পথচারীদের চাপা দেয়। এতে এক নারীসহ দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com