রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজারে পরিবহন ধর্মঘটে যাত্রী দুর্ভোগ

মৌলভীবাজার সংবাদদাতা : পরিবহন শ্রমিকদের ডাকা সকাল সন্ধ্যা ধর্মঘটে মৌলভীবাজারে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। ভোগান্তি পোহাচ্ছে স্কুল-কলেজে শিক্ষার্থী, পরীক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

গত ২৩শে মার্চ বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে মৌলভীবাজারের শেরপুর এলাকায় সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে চলন্ত বাস থেকে ফেলে দেয় বাসের সহকারি। এতে চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চালক জুয়েল ও সহকারি মাসুককে গ্রেপ্তার করে।

এই গ্রেপ্তারের প্রতিবাদসহ তাদেরকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে ৩০২ ধারা বাতিল, সড়ক পরিবহনের আইনের কয়েকটি ধারার সংশোধন, এক জেলার গাড়ি অন্য  জেলায় রিকুজিশন না করা, রিকুজিশনকালীন সময়ে শ্রমিকদের খোরাকি ও ফুয়েল প্রদান করা, সড়ক চেকিংয়ের নামে যত্রতত্র গাড়ি থামিয়ে পুলিশি হয়রানী বন্ধ করা, রাতে ট্রাক চেকিং বন্ধ করা, একাধিক স্থানে গাড়ি চেকিং না করে জেলার নির্দিষ্ট কোন স্থানে গাড়ি চেকিং করা, রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা বন্ধ করা, রেকারিং এর নামে পুলিশ চাঁদাবাজি বন্ধ করা, সড়ক ও মহাসড়কে বিভিন্ন সেতুতে টোল আদায় বন্ধ করাসহ ৭ দফা দাবিতে মৌলভীবাজারসহ সিলেট বিভাগে আজ সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

এদিকে এই ধর্মঘটের ফলে মৌলভীবাজার জেলার সঙ্গে সবকটি উপজেলার যোগাযোগও বন্ধ রয়েছে। শহরের চাঁদনীঘাট, কুসুমবাগ, শমসেরনগর সড়ক ও ঢাকা-সিলেট বাসস্ট্যান্ডে সিএনজি, ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

তবে এ পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থী ওয়াসীম হত্যা মামলার এজাহারে ৩০২ ধারা যুক্ত করা নিয়ে তাদের আপত্তি, ৩০২ -এর পরিবর্তে ৩০৪ যুক্ত করার দাবি তাদের। এই ধারা বাতিল, পুলিশী হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে  তারা এ ধর্মঘট পালন করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com