শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় যুবককে কুপিয়ে হত্যা

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা: কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে ব্যক্তিগত বিরোধের জেরে বাড়িতে গিয়ে ঘর থেকে বের করে ইমন মিয়া (৩২) নামে যুবককে কুপিয়ে হাতা-পা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে।

শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া গ্রামে নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইমন ওই গ্রামের বাতির মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইমনের বিরু কুলাউড়া থানায় ডাকাতি মামলা রয়েছে। তিনি মামলার পলাতক আসামী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জেরে শুক্রবার জুম্মার নামাজ শেষে হযরত শাহ কালা (র.) মাজার মসজিদ থেকে বের হবার পর খাদিমপাড়া গ্রামের ইমন মিয়া একই গ্রামের সঞ্জব মিয়ার ছেলে অরুণ মিয়ার ওপর হামলা চালান। পরে অরুণ মিয়ার নেতৃত্বে দিপু, রোমান, লিটন, লালাসহ ৫/৬ সদস্যের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমনের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের পেছনের দরজা ভেঙ্গে ইমনকে ঘর থেকে বাড়ির আঙ্গিনায় এনে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ইমনের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ঘাতকরা একটি মাইক্রোবাসযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কুলাউড়া থানার এসআই হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com