রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করেছে হাজারো শিক্ষার্থী

হবিগঞ্জ সংবাদদাতা : শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে জঙ্গিবাদ, মাদক, যৌন হয়রানি, বাল্য বিবাহ, ধর্ষণকে লাল কার্ড ও দেশ প্রেম ও সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে এক হাজার শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০টায় হবিগঞ্জের জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ মাঠে জঙ্গিবাদ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেয় শিক্ষার্থীরা।
পরে কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সমাজের নানান সামাজিক সমস্যা নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন। প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের প্রশ্নের জবাব ও বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ দেন।
মা বাবার চাপে অনেক মেয়ে বাল্য বিবাহের শিকার হয়, কি করলে প্রতিকার মিলবে এমন প্রশ্ন ছিলো দশম শ্রেনীর হ্যাপী আক্তারের। উত্তরে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন প্রথমে মা বাবাকে বুঝাতে হবে তাতে কাজ না হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউএনও, থানায় জানাতে হবে।
দশম শ্রেনীর মুনিম প্রশ্ন করেন জঙ্গিবাদ কি করে দেশ থেকে নির্মুল করবো? উত্তরে পুলিশ সুপার বলেন, জঙ্গিবাদে বেশিরভাগ তরুণরাই জড়িয়ে পড়ছে, তাদের ধূম সম্পর্কে ভুল ধারনা দিচ্ছে তাই সঠিক তথ্য জানতে ও জানাতে হবে এবং তোমাদের মত তরুনরাই জঙ্গিবাদের মোকাবেলা করতে ভূমিকা রাখতে হবে।
শিক্ষার্থীদের এমন প্রায় ১৫ টি প্রশ্নের জবাব দেন পুলিশ সুপার। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজু আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, ধুমপান অথবা মাদক সেবন না করতে এবং ছেলের ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সেরে আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করেন। শপথ পাঠ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেন লাল সবুজ উন্নয়ন সংঘ কুমিল্লা দক্ষিন জেলার সাধারণ সম্পাদক সোহরাব সজীব, হবিগঞ্জ প্রতিনিধি নাঈমুর রহমান, হৃদয়, রিয়াদ, অমিত প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com