রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

গণফোরামের সম্পাদক ড. রেজা কিবরিয়া

তরফ নিউজ ডেস্ক : গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. রেজা কিবরিয়া। গত নির্বাচনের আগে দলে যোগ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনে অংশ নেন অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া তনয় রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেয়ার পর থেকে সক্রিয় ভুমিকা রাখছেন। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের নতুন কমিটি ঘোষণা করেন ড. কামাল হোসেন। কমিটিতে ড. কামাল সভাপতি হিসেবে পুননির্বাচিত হয়েছেন। নির্বাহী সভাপতি হয়েছেন, অধ্যাপক আবু সায়ীদ ও সুব্রত চৌধুরী। একই সঙ্গে ১৩ সদস্যের সভাপতি পরিষদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে দল থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খান থাকলেও বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর নাম নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com