রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

হবিগঞ্জে ছয় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে তিন মাংস ব্যবসায়ী ও তিন সিলেন্ডার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৬ মে) সকালে পরিচালিত এক অভিযানে এসব জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এদিন সকালে শহরের শায়েস্তানগর এলাকায় প্রতি কেজি মাংসের মূল্যে নির্ধারিত মূল্যের চেয়ে ৫০-১০০ টাকা করে বেশি রাখার অপরাধে সোহেল মিয়ার মাংসের দোকান, মংলা মিয়ার মাংসের দোকান এবং শাহনূর মিয়ার মাংসের দোকানকে ১ হাজার করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তিতে যদি আবার অতিরিক্ত মূল্য রাখা হয় তবে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।

একই দিনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, হবিগঞ্জ এর সঙ্গে যৌথ অভিযানে শায়েস্তাগঞ্জের ওলিপুর ও শাহজিবাজার এলাকায় তিন সিলিন্ডার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

লাইসেন্স না থাকা, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকা ও সিলিন্ডার অব্যবস্থাপনার দায়ে ওলিপুরের সালাউদ্দিন ট্রেডাসকে ৫ হাজার টাকা, লিজা ট্রেডাসকে ৬ হাজার টাকা এবং শাহজিবাজারের আফতাব স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপ-সহকারী পরিচালক মো. সামসুল আলমের নেতৃত্বে হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম এবং এসআই ইছহাকের নতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com