রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

শায়েস্তাগঞ্জে প্রথম ইউএনও হিসেবে ফেরদৌস ইসলাম এর যোগদান

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: নব-গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে এস এম ফেরদৌস ইসলাম আজ রোববার থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করছেন। এর পুর্বে তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের এর একজন কর্মকতা। অস্থায়ী কার্যালয় হিসেবে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ে নিয়মিত অফিস করবেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর শায়েস্তাগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত এক সভায় জেলা প্রশাসক এর অঙ্গীকারের প্রেক্ষিতে অতিদ্রুততার সাথেই শায়েস্তাগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হল।

এ ক্ষেত্রে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়ার স্বতঃস্ফুর্ত সহযোগিতা ও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা রেজাউল করিম এর দায়িত্বশীল ভূমিকায় জেলা পরিষদ সদস্য আলেয়া বেগম, জহুর চাঁন বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, পৌর পরিষদের কাউন্সিলর বৃন্দের ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহেদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মর্জিনা আক্তার ও নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম কে নিয়ে অস্থায়ী কার্যালয় ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে আসেন।

এসময় তাৎক্ষনিক এই আগমনে স্থানীয় ব্যক্তিবর্গ খবর পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার কে দেখতে আসেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলের উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন অতিশীঘ্রই শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার সুধীজনদের নিয়ে মতবিনিময় করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com