রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

লাউয়াছড়ার পাশে টাওয়ার নির্মানের সিদ্ধান্ত থেকে সরে এলো টেলিটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের সংরক্ষিত বন লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে মোবাইল ফোনের টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে রাষ্ট্রিয় টেলিকম প্রতিষ্ঠান টেলিটক। সমালোচনার মুখে সোমবার থেকে টাওয়ার নির্মাণের সামগ্রী অপসারণ শুরু করে টেলিটক।

সোমবার সন্ধ্যার পর থেকে টেলিটকের টাওয়ার নির্মাণের জন্য আনা বালু, পাথর, রড সরানো শুরু হয় বলে জানিয়েছেন বনবিভাগের লাউয়াছড়ার বিট অফিসার আনোয়ার হোসেন৷

গত মাসে লাউয়াছড়ার দুই কিলোমটার এলাকায় ডলুছড়ার নামক স্থানে মোবাইল টাওয়ার স্থাপনের কাজ শুরু করে। এতে আপত্তি জানান পরিবেশবাদীরা। এই টাওয়ার বসানোর ফলে লাউয়াছড়ার জীববৈচিত্র হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা পরিবেশবাদীদের। মোবাইলের টাওয়ারের রেডিয়েশনের কারণে বনের প্রাণীদের ক্ষতির আশঙ্কা প্রকাশ করে টাওয়ার স্থাপনে আপত্তি জানান বন বিভাগের কর্মকর্তারাও। এনিয়ে গত কয়েকদিন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আন্দোলনও করে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।

এ অবস্থায় সোমবার সন্ধ্যার পর হতে লাউয়াছড়া থেকে টাওয়ার নির্মানের সরঞ্জাম সরিয়ে নেওয়া শুরু করে টেলিটক৷

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জের রেঞ্জার মোনায়েম হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা জেনেছি টেলিটক তাদের মালামাল নিয়ে যাচ্ছে৷ আমরা এখনও বিস্তারিত কিছু জানি না। তবে আমরা আগের অবস্থানেই অনড় আছি৷ লাউয়াছড়ার পাশে কোন টাওয়ার বসানোর অনুমতি বনবিভাগ দিবে না ৷

এ ব্যাপারে টেলিটকের প্রকৌশলী প্রিয়ব্রত ধর সোমবার রাতে বলেন, আমরা ইতিমধ্যে আমাদের সকল নির্মান সামগ্রী সরিয়ে নিয়েছি৷ উপর মহল থেকে নির্দেশ এসেছে এগুলো সরিয়ে নেয়ার তাই আমরা সন্ধ্যা থেকেই কাজ শুরু করে সব সামগ্রী সরিয়ে নিয়েছি৷

টাওয়ার নির্মাণের জন্য লাউয়াছড়ার পাশে ডলুছড়ায় টেলিটকের কর্মীরা বিশাল গর্ত খুড়েছিলো। টাওয়ার তৈরির জন্য আনা হয়েছিলো বড় বড় রড৷ তবে সেখানে শ্রমিক ছাড়া টেলিটকের কাউকে পাওয়া যায়নি।

বনের পাশে মোবাইল টাওয়ার নির্মানের উদ্যোগে বন বিভাগ ও পরিবেশবাদীরা আপত্তি জানালে টাওয়ারের পক্ষে দাঁড়িয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। টাওয়ার নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে তিনি ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন।

তবে অবশেষে বনের পাশে টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো টেলিটককে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com