বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর নেই

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজুর রহমান বুধবার বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় তিতাস জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালি….রাজউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।তিনি স্ত্রী ২ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শোনে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষক,ছাত্রসহ গুনগ্রাহীরা ছুটে আসেন।রাত সোয়া ৭টায় প্রিয় বিদ্যালয়ের ক্যাম্পাস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার ১ম জানাযার নামায অনুষ্টিত হয়।বৃহস্পতিবার সকালে ২য় জানাযার নামায শেষে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় উনার নিজ গ্রামের বাড়ীতে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

শোক প্রকাশঃ- প্রধান শিক্ষকের অকাল মৃত্যুতে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com