রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে পাহাড়ি ঢলে ৫ গ্রাম প্লাবিত : সীমাহিন দূর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বাহুবলে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে ৫ গ্রাম। এতে করে সীমাহীন দূর্ভোগে পড়েছে ওইসব এলাকার বাসিন্দারা। এছাড়াও ফসল, সবজির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পদিবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বাহুবলে টানা বর্ষণ হয়। একদিকে বর্ষণ অন্যদিকে পাহাড় থেকে নেমে আসা পানির কারণে বাহুবল উপজেলার দ্বিগাম্বর ছড়া ও মাধবীছড়ার বাঁধ ভেঙ্গে যায়। এতে করে পানি প্রবেশ করতে থাকে পার্শ্ববর্তী গ্রামগুলোতে। এক পর্যায়ে হিলালপুর, হাজীবাদাম, লামাপুটিজুরী, ডুবাঐ বাজার, আব্দুনারায়নসহ আরো কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়ে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার রুবেল আহমেদ জানান, ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় সহজে ছড়ার বাঁধ ভেঙ্গে গেছে। আর এর জন্যই আজ হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে কষ্ঠ করছে। তাই অচিরেই যেন অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হয় তার দাবীও জানান তিনি।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জসীম উদ্দিন জানান, আমি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে শুনেছি। ক্ষতিগ্রস্থদের দ্রুত তালিকা করে সহায়তা প্রদান করা হবে। এছাড়াও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com