রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল অষ্টম শ্রেণির ছাত্র

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচং উপজেলায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেছে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোর। ঘটনার পর কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বিদ্যুৎ বর্মা (১৫) উপজেলার উমরপুর গ্রামের বিনোদ বর্মার ছেলে।

শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে বিদ্যুৎ বর্মাকে কারাগারে পাঠানো হয়। বিদ্যুৎ বর্মা একই উপজেলার কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পাশাপাশি ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার রাতে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা করেছেন।

পুলিশ ও ধর্ষণের শিকার শিশুর পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে ওই শিশুকন্যা বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় কৌশলে প্রতিবেশী বিদ্যুৎ বর্মা তাকে একটি কক্ষে ডেকে নেয়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে বিদ্যুৎ। একপর্যায়ে শিশু চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে। প্রথমে বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হয়। বৃহস্পতিবার বিকেলে মারকুলি নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনির ধর্ষক বিদ্যুৎকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করে বিদ্যুৎ বর্মা। শুক্রবার বিকেলে ধর্ষক ও ধর্ষণের শিকার শিশুকে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেয় বিদ্যুৎ বর্মা। পরে ধর্ষককে কারাগারে এবং শিশুটিকে হাসপাতালে ভর্তির আদেশ দেন আদালত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানা পুলিশের এসআই মনির বলেন, শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে বিদ্যুৎ বর্মা। পরে ধর্ষককে কারাগারে এবং শিশুটিকে হাসপাতালে ভর্তির আদেশ দেন আদালত। আদালতের নির্দেশ মতো হাসপাতালে ভর্তি আছে শিশুটি। শনিবার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com