রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ

তরফ স্পোর্টস ডেস্ক : কার্ডিফে বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। রোববার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। সে অনুযায়ী টস হওয়ার কথা তিনটায়। স্থানীয় সময় সকাল থেকেই ঝরছে তুমুল বৃষ্টি। টানা বৃষ্টির কারণে এক বলও মাঠে গড়াতে পারেনি। এমনকি হতে পারেনি টসও। শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটিকে।

বিশ্বকাপের আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলছে সবগুলো দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে পাকিস্তান। তাই নিজেদের ফিরে পাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল এ ম্যাচটি। অন্যদিকে এটাই ছিল বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ।

এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে প্রস্তুতিটা অবশ্য বেশ আগেই শুরু হয়েছে বাংলাদেশের। এই দুটি প্রস্তুতি ম্যাচে তাই নিজেদের ইংলিশ কন্ডিশনে মানিয়ে নেওয়ার মিশন বাংলাদেশের। দলসূত্রের খবর অনুযায়ী, এদিনের ম্যাচে খেলার সম্ভাবনা কম ছিল সাকিব আল হাসানের। ত্রিদেশীয় সিরিজে সাইডস্ট্রেনের চোট থেকে পূর্ণ পরিত্রাণের জন্য বিশ্রাম দেওয়া হতো তাকে। শেষ পর্যন্ত পুর দলই বিশ্রাম পেয়ে গেল বৃষ্টির কারণে।

তবে মঙ্গলবার একই ভেন্যুতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামবে মাশরাফি মর্তুজার দল। প্রতিপক্ষ উপমহাদেশের আরেক শক্তিশালী দল ভারত। আর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com