রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরা সংবাদদাতা : মাগুরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটির চালক এবং অন্যটির হেলপারের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ইছাখাদা এলাকায় এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে মাগুরা সদর থানার এসআই বিশ্বজিৎ রায় জানিয়েছেন।

তিনি বলেন, ইছাখাদা দরগা এলাকায় আরএফএল এর ডিপো থেকে মালামাল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল একটি ট্রাক।

পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে আরএফএলের ট্রাকের হেলপার নাইম এবং অপর ট্রাকের চালক মুন্সীগঞ্জের শাহাদত হোসেনসহ চারজন গুরুতর আহত হন।

তাদেরকে মাগুরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাইম ও শাহাজাহানকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই বিশ্বজিৎ।

তিনি বলেন, আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com