রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

আশুগঞ্জে গণপিটুনিতে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানিয়েছেন, নিহতরা ডাকাত ছিলো। তবে এখনও পর্যন্ত তাদের নাম জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে ১০-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত হানা  দেয়। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল লুটপাটের  চেষ্টা করে। এ সময় বাধা দিলে ডাকাতরা হামলা চালায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।

এ সময় দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়া হয়। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায়  জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাদের মৃত্যু হয়।

এছাড়াও ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তা হাবিবুর রহমানের ছেলে ছানাউল্লাহ মিয়া, নাতী রাহুল মিয়া ও প্রবাসী ছেলে কাউছার মিয়ার স্ত্রী প্রীতি আক্তার আহত হয়েছেন। এদের মধ্যে ছানাউল্লাহ মিয়া ও রাহুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি মাসুদ আলম জানান, নিহতরা ডাকাতদলের সদস্য। তাদের নাম জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com