মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সুনামগঞ্জে নৌকাডুবি: দুজনের মৃত্যু, দুজন নিখোঁজ

প্রতীকী ছবি

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে দুই জেলের মৃত্যু হয়েছে। পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনায় আরো দুই জেলে নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, টাঙ্গুয়ার হাওরে দুজনের মৃত্যু ও দেখার হাওরে দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের নিশ্চিন্তর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে শাহ জামাল (২৭) ও খিদিরপুর গ্রামের মৃত সমেদ মিয়ার ছেলে মকবুল হোসেন। এছাড়াও সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গৌবিন্দপুর গ্রামের আবু জাহানের ছেলে লিমন (১৮) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসমাইল আলীর ছেলে আনোয়ারুল হক (৪৫) নিখোঁজ রয়েছেন।

ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ বলেন, হাওরে ছোট নৌকা দিয়ে মাছ ধরতে যান তারা। ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এতে দুই জেলের মৃত্যু হয়। অপর আরেকটি নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com