রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

আড়ংকে জরিমানা করা কর্মকর্তা শাহরিয়ারকে বদলি

তরফ নিউজ ডেস্ক : অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে আড়ং এর উত্তরা শাখাকে জরিমানা করা কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হয় তাকে।

সোমবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখা থেকে জারি করা ও উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক ‘স্ট্যান্ড রিলিজ’ এর মাধ্যমে তাকে এই বদলি আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আগামী ১৩ জুনের মধ্যে শাহরিয়ারকে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায়, সেদিন অপরাহ্নের পর তার বর্তমান কর্মস্থল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি অবমুক্ত হবেন।

সোমবার রাত প্রায় ১২টার দিকে প্রজ্ঞাপনের একটি ডিজিটাল কপি নিজ ফেসবুক আইডি এবং পেইজে প্রকাশ করেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। বিষয়টি অধিদপ্তরের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও নিশ্চিত করেছেন।

চলতি রমজানে ভেজাল বিরোধী অভিযান, বাজার মনিটরিং, মূল্যের দাম ও গুণগত মান যাচাই করা এবং নকল পণ্য সনাক্তকরণে অভিযান চালিয়ে ব্যাপক আলোচনায় আসেন এই কর্মকর্তা। পারসোনা, বিডি বাজেট বিউটি শপ এবং আড়ং এর মত প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় জরিমানা করে জনগণের কাছে ব্যাপক প্রশংসিতও হন তিনি।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে আড়ং এর উত্তরা শাখায় একই পণ্য বেশি দামে বিক্রির অভিযোগে চার লাখ টাকা জরিমানা এবং শাখাটি সাময়িকভাবে বন্ধ করেন অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। মুহুর্তেই বিষয়টি অনলাইন মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতেই সোমবার রাতে এই কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com