রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সিকৃবির সিন্ডিকেট সদস্য হলেন নাহিদ ও শহীদ

ছবি: (বাম দিক থেকে) নুরুল ইসলাম নাহিদ ও আব্দুস শহীদ।

নিজস্ব প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

শুক্রবার (৭ জুন) সকালে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ব্যক্তিগত সহকারী মো. ইমাম হোসেন সোহেল এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৭ মে সিনিয়র সহকারী সচিব আরিফা জহুরা স্বাক্ষরিত এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় বলে নিশ্চিত করেন তিনি। ইমাম হোসেন জানান, জাতীয় সংসদের স্পিকার এই মনোনয়ন দিয়েছেন।

মনোনীত দুই সংসদ সদস্য আগামী দুই বছরের জন্য সংসদ সদস্য ক্যাটাগরিতে সিকৃবির সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com