শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাবার কোমর ছেড়ে পানিতে তলিয়ে গেল মেয়ে

তরফ নিউজ ডেস্ক : দুই মেয়েকে নিয়ে নদীতে গোসল করছিলেন বাবা-মা। বাবা আমিরুল ইসলামের কোলে ছিল ছোট মেয়ে। আর বড় মেয়ে আদিয়া ইসলাম (১০) বাবার কোমর ধরে সাঁতরাচ্ছিল। কিন্তু হঠাৎ আদিয়া ইসলাম বাবার কোমর ছেড়ে পানিতে তলিয়ে যায়। নিখোঁজ আদিয়া ইসলাম মিরপুর গার্লস স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে শনিবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করলেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। ঘিওর থানা পুলিশের ওসি (তদন্ত) আনিছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার মিরপুর শাহআলী এলাকার বাসিন্দা ব্যবসায়ী আমিরুল ইসলাম ঈদের ছুটিতে স্ত্রী সন্তান নিয়ে ঘিওরের কুস্তা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। দুপুরে দুই মেয়েকে নিয়ে তিনি ও তার স্ত্রী বাড়ির পাশের ইছামতি নদীতে গোসল করতে যান। এ সময় আমিরুল ছোট মেয়েকে কোলে এবং বড় মেয়ে আদিয়াকে কোমরে জড়িয়ে গোসল করছিলেন। কিন্তু হঠাৎ দেখেন বড় মেয়ে আদিয়া নেই। কখন কোমর ছেড়ে আদিয়া গভীর পানিতে তলিয়ে গেছে তা টের পাননি বাবা। পরে স্বামী-স্ত্রীর আহাজারিতে স্থানীয়রা এগিয়ে আসেন। তাৎক্ষণিক স্থানীয়রা আদিয়াকে উদ্ধারে চেষ্টা চালান। কিন্তু নদীতে স্রোত থাকায় তারা ব্যর্থ হন। পরে ঘিওর ফায়ার সার্ভিস বিভাগকে খবর দেয়া হলে তাদের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু এখনো সন্ধান মেলেনি আদিয়ার।

তথ্যসূত্র: জাগো নিউজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com