রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে পুলিশের অভিযানে ৩ জুয়ারী আটক

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে পুলিশের অভিযানে ৩ জুয়ারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ জুন) রাত সাড়ে ১২টায় উপজেলার নোয়াবাদ গ্রামের জুয়ারী আব্দুল মজিদের বসতঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচর্জ মাসুক আলীর নির্দেশে এসআই খবির উদ্দিন, এএসআই জাহাঙ্গীর মজুমদার ও এএসআই সাহিদুল এর যৌথ নেতৃত্বে উপজেলার নোয়াবাদ গ্রামের জুয়ারী আব্দুল মজিদের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার রামেশ্বরপুর প্রকাশিত কবিলাশপাড়া গ্রামের তৈয়ব আলীর পুত্র ফারুক মিয়া (৪০), চন্দনিয়া গ্রামের মৃত নছরত উল­ার পুত্র জামাল উদ্দিন (৩০) ও বালিচাপড়া গ্রামের এংরাজ মিয়ার পুত্র হাবিবুর রহমান (২১) জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা ও বিভিন্ন ধরণের জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আটককৃত প্রত্যেকেই পেশাদার জুয়ারী। তাদেরকে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com