রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতুর স্প্যান ভেঙে সড়ক পথে সারাদেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বন্ধের পর এবার মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনায় কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সিলেট।

রোববার রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের বগি ছিটকে পড়ে। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আহত হয়েছে শতাধিক। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বিজিবি সদস্যরা। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগও বন্ধ রয়েছে।

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উয়ারদৌস হাসান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধারে কাজ করছে। ইতোমধ্যে উদ্ধারকাজে বিজিবি অংশ নিয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিলেটের সহকারী পরিচালক মুজিবুর রহমান বলেন, হতাহতদের উদ্ধারে সিলেটের ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও সিলেট সদর দফতর থেকে দমকল বাহিনীর একাধিক ইউনিট যোগ দিয়েছে। উদ্ধার অভিযান চলছে।

এদিকে গত ১৮ জুন থেকে শাহবাজপুরে তিতাস নদীর সেতুর স্প্যান ভেঙে যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন সিলেট বিভাগসহ আশপাশের দুই কোটি মানুষ। বিশেষ করে বিদেশগামী যাত্রী, অসুস্থ যাত্রী, চাকরিজীবী ও পর্যটকরা বেশি বিপাকে পড়েছেন। সিলেট থেকে সারাদেশে বাস যোগাযোগ বন্ধ রেখেছে গ্রীন লাইন পরিবহন, লন্ডন এক্সপ্রেস, ইউনিক সার্ভিস, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড, শ্যামলী পরিবহন, হানিফ পরিবহনসহ বেশিরভাগ দূরপাল্লার বাস। বাস যোগাযোগ বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এখন ট্রেন দুর্ঘটনার কারণে সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয় পড়লো সিলেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com