রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কুৃশিয়ারা নদীতে পানি বৃদ্ধি, ফেঞ্চুগঞ্জে বন্যার আশঙ্কা

ফেঞ্চুগঞ্জ (সিলেট) সংবাদদাতা : সিলেটের ফেঞ্চুগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নদী তীরবর্তী ও নিচু এলাকায়। পানি বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে কুশিয়ারা তীরের নিন্মাঞ্চলের ধান ও বিভিন্ন ফসলী জমি ডুবে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে কুশিয়ারা নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার নিম্নাঞ্চলের কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শুক্রবার বিকেলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে বৃষ্টি হতে থাকলে শনিবারের দিকে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হবে।

পানি উন্নয়ন বোর্ড গেজ রিডার গিয়াস উদ্দিন বলেন, পানি এখনো বিপদ সীমায় আসে নি। বর্তমানে কুশিয়ারা নদীর পানি ৮.৬৪ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। তবে এভাবে বৃষ্টি হলে শনিবারের দিকে পানি বিপদসীমার উপরে চলে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com