রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

কোপার সেমিতে আর্জেন্টিনার জালে ব্রাজিলের ২ গোল

তরফ স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরুর দিকে গোছানো এক আক্রমণে দলকে এগিয়ে দিলেন গাব্রিয়েল জেসুস। আর দ্বিতীয়ার্ধে রবের্ত ফিরমিনোর গোলে রাখলেন মূখ্য ভূমিকা। তরুণ এই ফরোয়ার্ডের নৈপুণ্যে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল।

আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। বুধবার (০৩ জুলাই) সকালের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা।

বেলো হরিজোন্তের এস্তাদিও মিনেইরোতে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হয় ম্যাচটি।

কোপা আমেরিকার মঞ্চে শুরু থেকেই নড়বড়ে ছিল আর্জেন্টিনা শিবির। কলম্বিয়ার বিপক্ষে পরাজয় দিয়ে হোঁচট খায় আলবিসেলেস্তেরা। পরে ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে আবারো ধাক্কা খায় মেসির দল। পরে কাতারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। এরপর শেষ আটে ভেনেজুয়েলাকে সহজেই হারিয়ে সেফিফাইনাল নিশ্চিত হয়।

অন্যদিকে পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ ফুটবল খেলেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল, এরপর প্যারাগুয়েকে ট্রাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় তিতের দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই দুর্দান্ত এক আক্রমণ করেন রবার্তো ফিরমিনো। তবে তার সে প্রচেষ্টা রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। তবে পরবর্তীতে সেটিকে অফসাইড দেখানো হয়।

নবম মিনিটের মাথায় ফের আর্জেন্টাইন রক্ষণে করে স্বাগতিকরা। ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুসকে রুখতে গিয়ে ফাউল করে বসেন নিকলাস তালিয়াফিকো। ম্যাচের দশ মিনিট হওয়ার আগেই প্রথম হলুদ কার্ড দেখান রেফারি।

তবে ম্যাচে প্রথম গোলের সুযোগটা তৈরি করেছিল আর্জেন্টিনাই। ফাঁকায় থাকা লিওনার্দো পারেদেস ১২ মিনিটের মাথায় দুর্দান্ত এক শট নেন ব্রাজিলের গোলবারের উদ্দেশ্যে। যা পরাস্ত করে গোলরক্ষক অ্যালিসন বেকারকেও। কিন্তু তা একটুর জন্য বারের ওপর দিয়ে চলে যায়। বড় সুযোগ হারায় মেসির দল।

১৯ মিনিটেই প্রথম গোল করে ফেলে ব্রাজিল। অধিনায়ক দানি আলভেস দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল সামনে বাড়ান রবার্তো ফিরমিনোকে উদ্দেশ্যে করে। তবে তিনি তা রিসিভ না করে সরাসরি পাস দেন ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো গ্যাব্রিয়েল হেসুসকে। সুযোগসন্ধানী হেসুস কোনো ভুল করেননি গোলের সহজতম এ সুযোগটি কাজে লাগাতে।

আর্জেন্টিনার সামনে এ গোল শোধ করার দারুণ এক সুযোগ আসে ৩০তম মিনিটে। বাম পাশ থেকে লিওনেল মেসির ফ্রি-কিকে সবার চেয়ে ওপরে লাফিয়ে মাপা হেড করেন সার্জিও আগুয়েরো। কিন্তু সেটি গিয়ে আঘাত হানে ক্রসবারে। সেবারও গোল মিস করে আর্জেন্টিনা।

প্রথমার্ধের বাকি সময়টা দুই পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে শেষ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com