রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সাংবাদিক সুমন আলী খাঁন’র পরিচালনায় আসছে মিউজিক ভিডিও ‘হাসি’

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক সুমন আলী খাঁন’র পরিচালনায় আসছে ‘হাসি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। খুব শীঘ্রই এনপি মিডিয়ার ব্যানারে প্রকাশ করা হবে গানটি। অডি’র পাশাপাশি গানটির ভিডিও উপভোগ করতে পারবেন শ্রোতারা। হবিগঞ্জের বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। গানে মডেলদের পাশাপাশি দেখা যাবে গায়কের উপস্থিতি। ‘হাসি’র কথা ও সুর করেছেন গানটির গায়ক মাহেখ আকঞ্জি ছুটন এবং সংগীতায়োজন করেছেন আঙ্গুর মিয়া। গানের মডেল হিসেবে কাজ করেছেন চৌধুরী জুঁই, ইমরান আহমেদ, কে.এন আশরাফুল, সুবেল আহমদ সহ আরো অনেকেই।

গানটি প্রসঙ্গে মাহেখ আকঞ্জি ছুটন বলেন, ‘হাসি’ গানটি আমার কথা ও সুরে গাওয়া প্রথম গান। আশা করি শ্রোতাদের কাছে গানটির অডিও এবং ভিডিও ভাল লাগবে। আমি নতুন হিসেবে চেষ্টা করে যাচ্ছি শ্রোতাদের ভাল কিছু গান উপহার দিতে। মনির হোসাইনের চিত্রনাট্যে ভালবাসার মানুষের প্রতারণার শিকার এক যুবকের আর্তনাদের কাহিনী নিয়ে রচিত ‘হাসি’ গানের পরিচালক সাংবাদিক সুমন আলী খাঁন বলেন- গানটিতে তুলে ধরা হয়েছে একটি ছেলের অবুঝ প্রেমের গল্প। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভাল লাগবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com