শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামী নিহত

নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে সাইফুল ডাকাত (৪০) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আজ সোমবার রাতে উপজেলার হাতিবের এলাকায় জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যদের সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল ভালুকার হাতিবের এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে আটকের জন্য অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সাইফুল পুলিশের উপস্থিতি  টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুুলকে আটক করে ময়মনসিংহ   মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে। সাইফুলের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি শাহ কামাল।

এর আগে, গত ১৬ই জুন ভালুকা উপজেলার কৈয়াদি গ্রামে পরীক্ষা দিতে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করে সাইফুল ও তার সহযোগী রমজান। পরে এ ঘটনায় গত ৩০শে জুন ভালুকা মডেল থানায় ওই কিশোরী নিজেই বাদী হয়ে সাইফুলকে প্রধান আসামি করে গণধর্ষণের মামলা দায়ের করে।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com