শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে ঘরের মধ্যেই বজ্রপাতে আহত গৃহবধূ

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচংয়ে ঘরের মধ্যে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হয়েছে নয়ন আক্তার (২৮) নামের এক গৃহবধূ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শুক্রবার দুপুরে উপজেলার পুকড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। আহত নারী ওই গ্রামের জামিল মিয়ার স্ত্রী।

বানিয়াচং থানার (ওসি) তদন্ত প্রজিৎ কুমার জানান, শুক্রবার সকাল থেকেই বানিয়াচংসহ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সাথে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। দুপুরে ওই গৃহবধু তার বসতঘরেই কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় জানান, বজ্রাঘাতের ফলে ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেছে। বেশ কয়েক ঘন্টা যাবত জ্ঞান না ফেরায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com